[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ৯:২২ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার দাবিতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার  (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের নির্দেশ দেন।

গত বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস–এর মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিটটি দায়ের করেন।

রিট আবেদনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ কেন অবৈধ হবে না— সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছিল। এছাড়া রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশও চাওয়া হয়।

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছিল। তবে আদালত রিটটি গ্রহণযোগ্য নয় বলে মত দিয়ে আবেদনটি খারিজ করে দেন।

এসআর

সম্পর্কিত খবর