আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
সিএমপির বিভিন্ন থানায় দায়িত্বে থাকা ওসিদের মধ্যেই লটারি পদ্ধতিতে এ বদলি করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন আদেশ অনুযায়ী—
- কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বদলি হয়েছেন পাঁচলাইশ থানায়
- বাকলিয়ার ওসি আফতাব উদ্দিন গেছেন কোতোয়ালিতে
- সদরঘাট থানার ওসি আব্দুর রহিম গেছেন বন্দর থানায়
- পাঁচলাইশ থানার ওসি সোলায়মান গেছেন বাকলিয়ায়
এ ছাড়া—
- বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিন গেছেন চান্দগাঁও থানায়
- চান্দগাঁওয়ের ওসি জাহেদুল কবির গেছেন বায়েজিদ থানায়
- খুলশীর ওসি শাহীনুর আলম গেছেন কর্ণফুলী থানায়
- ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ গেছেন চকবাজার থানায়
অন্যদিকে—
- হালিশহরের ওসি নুরুল আবছার বদলি হয়েছেন পাহাড়তলী থানায়
- আকবরশাহ থানার ওসি আরিফুর রহমান গেছেন সদরঘাট থানায়
- পাহাড়তলীর ওসি জামির হোসেন জিয়া গেছেন ডবলমুরিং থানায়
- কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলাম গেছেন খুলশী থানায়
একই আদেশে—
- বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ গেছেন পতেঙ্গায়
- পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসান গেছেন হালিশহরে
- ইপিজেড থানার ওসি কামরুজ্জামান গেছেন আকবরশাহ থানায়
এদিকে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। ইপিজেড থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হবে, তবে এখনো পদায়ন সম্পন্ন হয়নি।