[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

মহানগর ও বিশেষায়িত ইউনিটে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ১:০০ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য চালু করতে যাচ্ছে নতুন পোশাক।

আগামী ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা পরিধান করবেন এই লৌহবর্ণের নতুন ইউনিফর্ম।

পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানান, প্রথম পর্যায়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর সদস্যরা এই নতুন পোশাক পরবেন।

তিনি বলেন, “স্বতন্ত্র নকশা ও লৌহবর্ণের এই নতুন পোশাক আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি ব্যবহার শুরু করবে। পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের সদস্যদের কাছেও নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।”

এর আগে, গত ২০ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের পর গৃহীত বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পোশাকের রং পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

 

এসআর

সম্পর্কিত খবর