[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিএসবি'র বাশারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৬:৫৮ পিএম

সংগৃহীত ছবি

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী খায়রুল বাশার বাহারের মালিকানাধীন প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে পাঠানোর নাম করে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন বাশার ও তাঁর সহযোগীরা।

প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলায় গত ৪ মে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। পরে ১৪ জুলাই তাঁকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে সিআইডি।

তদন্তে উঠে আসে, প্রতারণার অর্থ দিয়ে তিনি ১২২ দশমিক ৪৫ শতাংশ জমি ক্রয় করেছিলেন। আদালতের আদেশে ওই স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়।

সিআইডি আরও জানায়, শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয়ে চলাফেরা করলেও বাশার আসলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সহায়তায় বিপুল সম্পদের মালিক হয়েছেন।

বর্তমানে মামলার তদন্ত চলছে এবং তাঁর নামে থাকা অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। 

এসআর

সম্পর্কিত খবর