[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ৬:২১ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় এই সংঘর্ষ হয়।

শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এর আগে, তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা দুপুর ১টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দেন এবং তা না মানলে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—

  • “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”
  • “কোটা না মেধায়, মেধায় মেধায়”
  • “অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই”
  • “কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও”

শিক্ষার্থীদের মূল দাবি তিনটি—

১. সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) বা সমমানের পদে কেবলমাত্র ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে নিয়োগ পাবেন। কোটার মাধ্যমে কিংবা অন্য কোনো নামে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) বা সমমান পদে নিয়োগ পরীক্ষা বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।
৩. প্রকৌশলী পদবির যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে IEB-BAETE কর্তৃক সঠিক প্রক্রিয়ায় অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে। 

এসআর

সম্পর্কিত খবর