[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস সেলিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ১১:৩৯ পিএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস সেলিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যক্তিগত সহকারী (এপিএস) আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাতে মানিকগঞ্জের দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আমিনুর রহমান সেলিম সদর উপজেলার রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে।

 

এসআর

সম্পর্কিত খবর