[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণায় হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৮:৪১ এএম

সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্য শহীদদের জাতীয় বীর ঘোষণার বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এতে বলা হয়, আন্দোলনে শহীদদের একটি নির্ভরযোগ্য তালিকা প্রণয়ন করে গেজেট আকারে প্রকাশ এবং তাদের জাতীয় বীর ঘোষণা করা হবে না কেন—তা জানতে চাওয়া হয়েছে।

একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ‘নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক’ ঘোষণা না করার কারণও জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। 

এসআর

সম্পর্কিত খবর