[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ডিএমপির ৭ পরিদর্শকের বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ৫:২১ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

রোববার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা পৃথক তিনটি অফিস আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন পদে দায়িত্ব পালন করতে হবে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন:

  • ডিএমপির লাইনওআর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, আজিজুর রহমান, মো. মফিজ উদ্দিন, মো. আব্দুর রহিম মোল্লা এবং শেখ ফরিদ উদ্দিন
  • উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র) মো. হাফিজুর রহমান
  • গুলশান থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র) মো. মাহমুদুর রহমান

ডিএমপি সূত্রে জানা গেছে, বদলির এই সিদ্ধান্তটি প্রশাসনিক রুটিন কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর