[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনারের বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ১:৩৯ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।

বদলি করা কর্মকর্তারা হলেন—

  • এন এম নাসিরুদ্দিন: গোয়েন্দা (ওয়ারী) বিভাগে
  • খন্দকার ফজলে রাব্বি: গোয়েন্দা (মতিঝিল) বিভাগে
  • মো. তারেক মাহমুদ: গুলশান বিভাগ থেকে বদলি হয়ে গেছেন ক্রাইম বিভাগে
  • মল্লিক আহসান উদ্দীন সামী: ইন্টেলিজেন্স অ্যান্ড এনালাইসিস বিভাগ থেকে গেছেন গুলশান বিভাগে
  • মো. মনিরুল ইসলাম: ক্রাইম বিভাগ থেকে বদলি হয়ে গেছেন ইন্টেলিজেন্স অ্যান্ড এনালাইসিস বিভাগে
  • মির্জা তারেক আহমেদ বেগ (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ভারপ্রাপ্ত): দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা (উত্তরা) বিভাগে

ডিএমপি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কাজের গতিশীলতা ও কার্যক্রমের মানোন্নয়নের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। 

এসআর

সম্পর্কিত খবর