[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ভালো ব্যবহার করায় মানুষ পুলিশকে নিষ্ক্রিয় ভাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন ২০২৫ ৮:৪৩ এএম

সংগৃহীত ছবি

ভালো ব্যবহার করার কারণে অনেকেই মনে করছেন পুলিশ নিষ্ক্রিয়—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সরকার এমন পুলিশ চায় না, যারা বাড়িতে গিয়ে লাঠিপেটা করবে বা ভয়ভীতি দেখাবে। সরকার এখন মানবিক পুলিশ চায়, আর পুলিশও আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। কিন্তু যেহেতু তারা এখন ভালো ব্যবহার করছে, তাই অনেকেই মনে করছেন তারা নিষ্ক্রিয়।”

নির্বাচন নিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন যখন সময় নির্ধারণ করবে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে। পুলিশও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।”

ভারতের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “পুশইন ইস্যুতে ভারতের হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। আমাদের নাগরিক কেউ ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ায় পাঠালে আমরা গ্রহণ করবো। কিন্তু সীমান্তে নদী-জঙ্গল পার করে লোক ফেলে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের কাজ নয়।”

র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় তিনি বলেন, “এটি অত্যন্ত গুরুতর বিষয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। 

এসআর

সম্পর্কিত খবর