[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলাকারী জাকির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৫ ৫:৪৩ পিএম

লোগো

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে সশস্ত্র হামলা, লুটপাট এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন জাকির হোসেন (৬১) ও তার স্ত্রী বিউটি খাতুন (৪৮)।

শনিবার (২৪ মে) রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি জানান, মামলার এজাহারভুক্ত আসামি জাকির ও বিউটিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে, গত বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ডিআরইউ প্রাঙ্গণে হামলার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে মামলা করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ডিআরইউর অ্যাডমিন অফিসার সোলাইমান হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় দায়ের করা মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব), এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। 

এসআর

সম্পর্কিত খবর