[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৫ ৪:৩৪ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সতর্কতা জারি করেছে।

শুক্রবার দুপুরে বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় জনসাধারণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়।

পোস্টে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি ও প্রচার করেছে। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ও দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

সেনাবাহিনী আরও জানায়, "গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।"

পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির একটি ছবি সংযুক্ত করে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর