[email protected] শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারী কেন এমন বক্তব্য দিয়েছেন, জিজ্ঞাসাবাদ করা উচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:২০ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ বিষয়ে তথ্য তুলে ধরে পুলিশ।

ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গ উঠলে তোফায়েল আহমেদ মিয়া বলেন, তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন, সেটি তার কাছ থেকেই জানতে হবে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, বক্তব্যটির পেছনে কারণ কী, তা জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে তিনি মনে করেন।

তার ভাষ্য, কারণ ছাড়া তিনি এমন বক্তব্য কেন দেবেন সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

এসআর

সম্পর্কিত খবর