বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আইনজীবীদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা বিচারব্যবস্থার জন্য উদ্বেগজনক।
তারা বিচারহীনতার অবসান এবং আইনজীবীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলেন।
কর্মসূচিতে বক্তব্য দেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকউল্লাহ, সরকারি কৌশলী (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল আহাদ শাকিল, ব্যারিস্টার তরিকুল ইসলাম সচলসহ সমিতির অন্যান্য সদস্যরা।
এসআর