সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত রাখা হবে।
প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, তাদের পূর্ববর্তী পদ এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়েছে।
যদিও আদেশটি ১৯ মে জারি করা হয়েছে, এর কার্যকারিতা ১০ এপ্রিল থেকে দেখানো হয়েছে।
এদিকে পৃথক এক অফিস আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানপত্রও ১০ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এর একদিন আগে অর্থাৎ ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়।
এর আগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয়টির উদ্বোধন করেছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন আইন উপদেষ্টা ।
এসআর