[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আসাদুজ্জামান খান কামালের স্ত্রীর দুই ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ৭:২৮ এএম

সংগৃহীত ছবি

আসাদুজ্জামান খান কামালের স্ত্রীর দুই ব্যাংক হিসাব অবরুদ্ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর স্ত্রী লুৎফুল তাহমিনা খানের নামে থাকা জনতা ব্যাংকের দুটি সঞ্চয়ী হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।


আদালত সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন হিসাব দুটি অবরুদ্ধ করার আবেদন করেন।


আবেদনে বলা হয়েছে, লুৎফুল তাহমিনা খানের বিরুদ্ধে প্রায় ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

তার ব্যক্তিগত নামে এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ৪৩ কোটি ৭৭ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।


দুদকের আবেদনে আরও বলা হয়, তিনি ওই অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এ কারণে তদন্তের স্বার্থে এবং অর্থ স্থানান্তর রোধ করতে সংশ্লিষ্ট দুই সঞ্চয়ী হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।


উল্লেখ্য, অভিযোগ সংশ্লিষ্ট মামলাটি বর্তমানে দুদকের তদন্তাধীন রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর