[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪১ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন ও মশিউর

অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য -হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমানের বিদেশে যাওয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে বিধিনিষেধ বহাল থাকবে।

দুদকের পক্ষ থেকে উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আবেদন করে বলেন, দুই সাবেক উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি কাজ করছে।

তদন্ত চলাকালে তারা বিদেশে চলে যেতে পারেন - এমন আশঙ্কার কথা উল্লেখ করে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আদালত আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় আদেশ দেন।


উল্লেখ্য, হারুন-অর-রশীদ ২০১৩ সালের ৬ মার্চ প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৭ সালে পুনরায় নিয়োগ পান।

পরে ২০২১ সালে তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক মো. মশিউর রহমান, যিনি এর আগে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

এসআর

সম্পর্কিত খবর