[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

শেরপুরে নির্বাচনী ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৫৫ এএম

সংগৃহীত ছবি

শেরপুরের ঝিনাইগাতিতে সংঘটিত এক ঘটনার জেরে সংশ্লিষ্ট থানার অফিসার্স ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসারকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সচিব।

সচিব বলেন, “গতকাল শেরপুরে একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে। নির্বাচনী আচরণ বিধিতে স্পষ্ট বলা আছে, প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাবেন।

তবে দুর্ভাগ্যজনকভাবে সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এ প্রেক্ষাপটে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল ঝিনাইগাতিতে একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

নির্বাচন কমিশন গত নির্বাচনী সংস্কারের অংশ হিসেবে প্রথমবারের মতো প্রত্যাবর্তন কর্মকর্তার তত্ত্বাবধানে একটি মঞ্চে সব দলের প্রার্থীদের জন্য সমন্বিত প্রচারের ব্যবস্থা চালু করেছিল।

এসআর

সম্পর্কিত খবর