[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ৪:৫৮ এএম

সংগৃহীত ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে ফের আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবির একটি দল তাদের হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডিবির পক্ষ থেকে গ্রেপ্তারের তথ্য থানাকে অবহিত করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের হওয়া একাধিক মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা কার্যকর রয়েছে।


উল্লেখ্য, এর আগেও প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পরবর্তীতে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান।

এসআর

সম্পর্কিত খবর