চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত কর্মকর্তার নাম মোতালেব।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল দিকে জঙ্গল সলিমপুরের একটি ছিন্নমূল এলাকায় অভিযান পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র্যাবে যোগ দিয়ে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আরও চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম জানান, সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব সদস্যরা অভিযানে গেলে তাদের ওপর গুলি চালানো হয়।
এতে কয়েকজন র্যাব সদস্য আহত হন এবং একজন প্রাণ হারান। ঘটনার পর পুলিশ, র্যাব ও সেনাবাহিনী একযোগে সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
অভিযানের অগ্রগতি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।
এসআর
মন্তব্য করুন: