[email protected] বৃহঃস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

৪৮তম বিশেষ বিসিএসে পরীক্ষার সুযোগ পেলেন নতুন করে ৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ৭:৪০ পিএম

সংগৃহীত ছবি

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন আরও তিন প্রার্থী।

তাঁদের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

 

বিপিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সনদ না থাকায় নির্ধারিত শর্ত পূরণে জটিলতায় পড়া এসব প্রার্থীর রেজিস্ট্রেশনসংক্রান্ত সময়সীমা ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

সুযোগ পাওয়া তিন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর হলো—

১. ৪৮১১১৮৬৭
২. ৪৮১১২৪৭৫
৩. ৪৮১১৩৭৯৪

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান।

 

এ ছাড়া বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশের জন্য সংশ্লিষ্ট সিস্টেম অ্যানালিস্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি জনসংযোগ কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখাকে বিজ্ঞপ্তিটি প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর