[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ৩:০৩ পিএম

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কুম্মানগুদি এলাকায় দুটি

সরকারি বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন, আর প্রায় ৬০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলেও পুলিশ প্রধান নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার তীব্রতায় বাস দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন, পরে পুলিশ যোগ দিয়ে আটকে থাকা বহু যাত্রীকে উদ্ধার করে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদি যাচ্ছিল, আরেকটি কারাইকুদি থেকে দিনদিগুলের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে তোলা ছবি ও ভিডিওতে দেখা যায়, একটি বাসের চালকের অংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। রক্তাক্ত আহতদের ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে, অনেক যাত্রী যানটির ভেতরেই আটকে ছিলেন।

গত সপ্তাহেও তামিলনাড়ুর একই ধরনের সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছিল। তার পরপরই আবারও নতুন এই প্রাণহানির ঘটনা রাজ্যটিতে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর