[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ১১:০২ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে অভিনন্দন বার্তা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

শনিবার (৪ অক্টোবর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বার্তায় প্রেসিডেন্ট শি বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতার ইতিহাস দীর্ঘদিনের। তিনি আরও উল্লেখ করেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত পাঁচ দশক ধরে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে নানা পরিবর্তন এলেও দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার সম্পর্ক বজায় রেখেছে—যা আন্তঃরাষ্ট্রীয় ‘উইন-উইন’ সহযোগিতার অনন্য উদাহরণ।

শি জিনপিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা বেড়েছে, ফলে দুই দেশের ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব’ আরও গভীর হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন গভীর গুরুত্ব দেয়। ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে, পারস্পরিক সহযোগিতা জোরদার করতে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে আমি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে কাজ করতে আগ্রহী। এতে দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত হওয়ার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।”

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। টেকসই সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণ বাস্তব সুবিধা পেয়েছে।

রাষ্ট্রপতি আরও বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি বাড়াতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ। পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর