[email protected] শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

নিউইয়র্কে বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৪ পিএম

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ড।

জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে এ সাক্ষাৎ হয়। একই অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

এসআর

সম্পর্কিত খবর