[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ৯:১২ এএম

সংগৃহীত ছবি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪১১ জনে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এক্সে দেওয়া এক পোস্টে জানান, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। সেখানে অন্তত ৩ হাজার ১২৪ জন আহত হয়েছেন এবং ধসে পড়েছে ৫ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এর পর থেকে এখনো নিখোঁজদের সন্ধান চলছে। তবে দুর্গম পার্বত্য এলাকায় সড়ক ভেঙে যাওয়া এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজে বড় ধরনের বাধার মুখে পড়েছেন সহায়তাকারীরা।

ভূমিকম্পপ্রবণ হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল—যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল—আফগানিস্তানে এ ধরনের দুর্যোগ প্রায়ই ঘটে থাকে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক ইন্দ্রিকা রাটওয়াটে বলেছেন, এখন পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া গেছে তা আরও বাড়তে পারে।

তিনি জানান, প্রথম ২৪ ঘণ্টায় ব্যাপক ভূমিধস ও পাথর খসে পড়ার কারণে দুর্গত এলাকায় প্রবেশ কঠিন হয়ে পড়েছে। “এ অবস্থায় সবার জন্য প্রবেশাধিকার সীমিত হয়ে গেছে,” বলেন রাটওয়াটে।

এসআর

সম্পর্কিত খবর