[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ইরানের পশ্চিমাঞ্চলে ইসরায়েলের হামলা, পাল্টা জবাবে আইআরজিসি'র অভিযানের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন ২০২৫ ৯:১৭ এএম

সংগৃহীত ছবি

ইরানের পশ্চিমাঞ্চলে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে। একইসঙ্গে, তারা পাল্টা হামলার কথাও জানিয়েছে।

আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিট সফলভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে হার্জেলিয়ায় অবস্থিত মোসাদ ও আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর। বিবৃতিতে দাবি করা হয়, ওইসব স্থাপনাগুলো অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় থাকা সত্ত্বেও, নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে। বর্তমানে মোসাদের একটি কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত এবং সেখানে আগুন জ্বলছে বলেও দাবি করা হয়।

আইআরজিসি-র ভাষ্য মতে, এই পাল্টা হামলাগুলো ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ নামের চলমান অভিযানের অংশ। তারা বলছে, ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলকে “সুনির্দিষ্ট ও বেদনাদায়ক আঘাত” হানা হয়েছে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখন প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, যা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এসআর

সম্পর্কিত খবর