[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আমেরিকাকে পাশে চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন ২০২৫ ৭:২২ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় আমেরিকার সমর্থন চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এক ভিডিওবার্তায় ইংরেজিতে তিনি এই আহ্বান জানান। খবর বিবিসির।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, “ইসরায়েল শুধু নিজের জন্য নয়, গোটা সভ্য বিশ্বের নিরাপত্তার জন্য লড়ছে। আমাদের শত্রুরা তোমাদেরও শত্রু। আজ নয়তো কাল, তারা সবাইকে হুমকির মুখে ফেলবে।”

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং মার্কিন সেনাবাহিনী ও জনগণকে ২৫০ বছর ধরে স্বাধীনতা রক্ষার জন্য শ্রদ্ধা জানান।

তিনি দাবি করেন, ইসরায়েল যদি পদক্ষেপ না নিত, তবে ইরান তার প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে পারত—তবে এই বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মার্কিন জনগণ এবং বিশ্বের বহু মানুষের সমর্থন নিয়েই ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর