[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশে সুশাসন ও জবাবদিহি বাড়াতে ২৫০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৫ ১০:০৭ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারের প্রশাসনিক দক্ষতা, সুশাসন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটার)’ নামের একটি প্রকল্পের আওতায় এ অর্থায়ন অনুমোদন করেছে সংস্থাটির নির্বাহী পরিচালকদের বোর্ড।

শনিবার (১৪ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচিতে সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে গুরুত্ব পাবে পরিসংখ্যান ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ, ক্রয় প্রক্রিয়া এবং আর্থিক তদারকি ব্যবস্থার উন্নয়ন।

বিশ্বব্যাংক বলছে, এই উদ্যোগ সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কার্যক্রমকে গতিশীল করবে এবং জনসেবার মান বাড়াতে সহায়ক হবে। 

এসআর

সম্পর্কিত খবর