[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

ড. ইউনূসের সঙ্গে দেখা করার সুযোগ চান টিউলিপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুন ২০২৫ ৩:০৩ এএম

ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক

একটি ‘ভুল বোঝাবুঝি’ নিরসনের লক্ষ্যে তিনি এ সাক্ষাৎ চান বলে জানিয়েছেন।

সম্প্রতি দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব ও সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।

দুদকের অভিযোগে বলা হয়েছিল, তিনি ও তার মা প্রভাব খাটিয়ে ঢাকায় ৭ হাজার ২০০ বর্গফুট জমি দখল করেছেন। তবে টিউলিপ এসব অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

এ বিষয়ে ড. ইউনূসকে একটি চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক। আগামী সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে সফর করতে যাচ্ছেন ড. ইউনূস। সফরকালে তার রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ওই সফরের ফাঁকে টিউলিপ তার সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছেন।

চিঠিতে টিউলিপ লিখেছেন, “আমি আশা করি এই সাক্ষাৎ দুদকের প্রচারিত ভুল ধারণা দূর করতে সহায়ক হবে।”

তিনি আরও লেখেন, “আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে গত এক দশক ধরে দায়িত্ব পালন করছি।

বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা থাকলেও এটি আমার পেশাগত কিংবা বসবাসের স্থান নয়। বাংলাদেশের কোথাও আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থও নেই। 

এসআর

সম্পর্কিত খবর