[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে ২০২৫ ৮:০৫ এএম

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ২০২৫ আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, নিরাপত্তা শঙ্কার কারণে বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।

এরপরই আইপিএল গভর্নিং কাউন্সিল জরুরি বৈঠকে বসে এবং পরিস্থিতি মূল্যায়ন করে টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইপিএল আবার শুরুর সম্ভাবনা ক্ষীণ। আয়োজকরা জানিয়েছেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল ম্যাচ স্থগিত থাকবে। 

এসআর

সম্পর্কিত খবর