[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ৬:২৯ পিএম

ফাইল ছবি

আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা প্রদান স্থগিত করেছে সৌদি আরব।

পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের সুষ্ঠু আগমন ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা স্থায়ী নয়; তা চলতি বছরের জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ভিসাগুলোর মধ্যে রয়েছে— ওমরাহ, ব্যবসায়িক ও পারিবারিক ভিসা।

যাদের কাছে বর্তমানে বৈধ ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এরপর থেকে এই ভিসায় আর সৌদিতে প্রবেশের সুযোগ থাকবে না।

ভিসা নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত দেশগুলো হলো:
বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

সৌদি কর্তৃপক্ষ আরও সতর্ক করে জানিয়েছে, কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তার ওপর পাঁচ বছরের জন্য সৌদিতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

গুরুতর ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞাও দেওয়ার আশঙ্কা রয়েছে। 

 

এসআর

সম্পর্কিত খবর