প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির টেমোতু প্রদেশের রাজধানী লাতা থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী, সোমবার রাত ৩টা ৩৫ মিনিটে কম্পনটি আঘাত হানে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার নিচে। এর ভৌগোলিক অবস্থান ছিল দক্ষিণ অক্ষাংশের ১০ দশমিক ৯০ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৬৫ দশমিক ৬২ ডিগ্রি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি, আহত হওয়ার ঘটনা কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
এফ/ডি