ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধী নেতা গাদি আইসেনকোট এবং বিদায়ী
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতিগত দিক থেকে ‘খুবই সাদৃশ্য’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত রোববার ইয়াশার পার্টির চেয়ারম্যান ও লিকুদ জোটবিরোধী ‘চেঞ্জ’ জোটের প্রধান গাদি আইসেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। এর পরপরই হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের জানান, আইসেনকোট ও নেতানিয়াহুর মধ্যে মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আইসেনকোট তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বলেও ট্রাম্প উল্লেখ করেন।
সম্প্রতি অনুষ্ঠিত ১২০ আসনের নেসেট নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর লিকুদ জোট ৫৩টি এবং আইসেনকোটের জোট ৪৮টি আসন লাভ করে। বাকি ১৯টি আসনের মধ্যে জয়েন্ট আরব লিস্ট ১১টি এবং রা’আম পার্টি ৮টি আসনে জয়ী হয়। পরবর্তী সময়ে দুই আরব দল আইসেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানালে সরকার গঠনের সুযোগ তৈরি হয়।
প্রচারণার সময় আইসেনকোট নিজেকে নেতানিয়াহুর শাসনপদ্ধতি থেকে আলাদা হিসেবে তুলে ধরেন এবং সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর একটি মধ্যপন্থী সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, ট্রাম্প নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন করলেও আইসেনকোট তার কোনো সমালোচনা করেননি।
এইচ/এম