[email protected] সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

ইসরাইলের ক্ষমতার মসনদে কে: গাদি আইজেনকট নাকি নেতানিয়াহু?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ১০:০৯ এএম

সংগৃহীত ছবি

ইসরাইলে সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জটিলতা। গত ২৭ অক্টোবরের

 নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তার সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, দেশটির রাজনীতিতে বর্তমানে ৫টি সম্ভাব্য সমীকরণ তৈরি হয়েছে:

​১. সংখ্যালঘু সরকার গঠন: আইজেনকটের ইয়াশার পার্টি ও মিত্রদের ৪৮ আসনের সঙ্গে দুই আরব দলের (রা'আম ও জয়েন্ট লিস্ট) ১৯ আসনের বাইরের সমর্থন নিয়ে মোট ৬৭ সমর্থনে সরকার গঠন।

২. অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট: দুই অতি-গোঁড়া ইহুদি দলের ১৩ আসন নিয়ে জোট গঠিত হলে আইজেনকটের আসন দাঁড়াবে ৬১-তে, তবে এর জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা সংক্রান্ত বিষয়ে আপস করতে হবে।

৩. ঐক্য সরকার গঠন: আইজেনকটের জোট ও নেতানিয়াহুর লিকুদ পার্টি মিলে ৬৭ আসনের যৌথ সরকার গঠন করা (যদিও উভয়ের নির্বাচনি অবস্থানের কারণে এটি কঠিন)।

৪. নেতানিয়াহুর পুনরায় সুযোগ: আইজেনকট ৪২ দিনের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট আবারও ৫৩ আসন পাওয়া নেতানিয়াহুকে সুযোগ দিতে পারেন।

৫. নতুন নির্বাচন: দুজনই সরকার গঠনে ব্যর্থ হলে এবং ১০০ দিনের মধ্যে কোনো সমাধান না এলে শেষ পর্যন্ত নতুন নির্বাচনে যেতে হবে ইসরাইলকে।

এইচ/এম

সম্পর্কিত খবর