[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

ইরানে তিন আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর: মার্কিন ও ইসরায়েলি সংযোগের অভিযোগ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ১২:০২ পিএম

সংগৃহীত ছবি

সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

 হয়ে কাজ করার অভিযোগে ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

​মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন— হাসান দিওবন্দ, হামিদ কাজেমি এবং রেজা জাংগানেহ।

​ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এই তিনজন গত জানুয়ারিতে কারাজ অঞ্চলের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন সরকারি ভবনে অস্ত্র, গ্রেনেড ও মোলোটোভ ককটেল ব্যবহার করে হামলা চালান। এতে অগ্নিসংযোগের ফলে পুরো কারাজ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে জানা গেছে, গত জানুয়ারির আন্দোলনের পর থেকে বেশ কয়েকজনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সরকার। এই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা তারই ধারাবাহিক অংশ। এছাড়া সাম্প্রতিক সময়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করা হচ্ছে।

​এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফোলকার টুর্ক ইরানি প্রশাসনকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত এবং এই সাজা স্থায়ীভাবে বিলুপ্ত করার অনুরোধ জানিয়েছেন।

​উল্লেখ্য, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের হারে ইরান প্রথম সারিতে রয়েছে, যার পরপরই অবস্থান সৌদি আরবের। তবে ধারণা করা হয় চীন সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করলেও তারা কোনো অফিসিয়াল তথ্য প্রকাশ করে না। চলতি বছরের জানুয়ারিতে ইরানজুড়ে হওয়া ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে সংঘাত ও প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক নজরদারি রয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর