[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের দুর্বল সুযোগে সুবিধা আদায়ে কঠোর অবস্থানে ইরান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৯:৪৪ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

 ট্রাম্প রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বলে মনে করছে ইরান নেতৃত্ব। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে চলমান সংঘাত ও পারমাণবিক আলোচনায় ওয়াশিংটনের কাছ থেকে নিজেদের অনুকূলে সর্বোচ্চ সুযোগ-সুবিধা আদায়ের কৌশল নিয়েছে তেহরান।

গত ৯ মাস ধরে চলা এই যুদ্ধে কাতার ও অন্যান্য আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সমঝোতার চেষ্টা করলেও ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র আগে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এবং তাদের শর্ত না মানা পর্যন্ত কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করে দিয়ে ‘বশ্যতা স্বীকার না করার’ আহ্বান জানিয়েছেন।

​ইরানি কট্টরপন্থী ও বিশ্লেষকদের মতে, মার্কিন নির্বাচনে ট্রাম্পের পরাজয় তাদের কৌশলের সঠিকতা প্রমাণ করেছে। ভাইস প্রেসিডেন্টজেডি ভ্যান্সও স্বীকার করেছেন যে, যুদ্ধের প্রভাব এই পরাজয়ের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে।

বর্তমানে ইরান যুদ্ধের সমাপ্তি, হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং তাদের ক্ষতিপূরণ সহ বেশ কয়েকটি কঠোর শর্ত ওয়াশিংটনের সামনে রেখেছে। যদিও যুদ্ধের ফলে ইরানের অর্থনীতি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও তারা কোনো স্থায়ী নিরাপত্তা গ্যারান্টি ছাড়া তাদের অবশিষ্ট কৌশলগত চাপ কমানোর পক্ষে নয়। ফলে তেহরান একটি নতুন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নিজেদের অবস্থান আগের চেয়ে আরও জোরালো করেছে।

এইচ/এম

সম্পর্কিত খবর