[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সেনারা ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: দাবি ইরানি কমান্ডারের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ৮:৫১ পিএম

সংগৃহীত ছবি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের উপদেষ্টা পরিষদের প্রধান আলি ফাদাভি দাবি

 করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর প্রতিরোধের মুখে মার্কিন সেনারা ইরানের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) তিনি জানান, মার্কিন সেনারা সীমান্তের কাছাকাছি আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হয় এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েও ইরানিদের নতি স্বীকার করাতে পারেনি যুক্তরাষ্ট্র।

​এদিকে ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর আগামী ৯ নভেম্বর রাতে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর