[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ৯:২৬ এএম

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বাকি অংশ ধ্বংস করার হুমকি দিয়ে জানিয়েছেন, তার

 পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে তা সবাই খুব শিগগিরই দেখতে পাবেন। ৫ নভেম্বর বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

​সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা লড়াই আরও এগিয়ে নিয়ে একেবারে শেষ দেখতে চান, যাতে এই সংকট বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে। তিনি আরও উল্লেখ করেন, যদি সম্ভব হয় তবে তিনি দেশটির বাকি অংশ ধ্বংস এড়াতে চান, তবে পরিস্থিতি অনুযায়ী হয়তো শেষ পর্যন্ত তাকে সেই পথেই হাঁটতে হতে পারে।

​ট্রাম্প বলেন, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের ক্ষয়ক্ষতি সামলে ইরানের আবার আগের অবস্থায় ফিরে যেতে অন্তত ২৫ বছর সময় লাগবে। এছাড়া মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠানোর গুঞ্জন প্রসঙ্গে ট্রাম্প জানান, ওয়াশিংটনের মতামত বা অনুমতি ছাড়া ইরান কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এইচ/এম

সম্পর্কিত খবর