ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত জয়ী হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, ইরানকে ঘিরে খুব শীঘ্রই বড় ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে।
বক্তব্যে তিনি ইরানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ভেঙে পড়েছে উল্লেখ করে দাবি করেন, দেশটিতে চরম মূল্যস্ফীতি বিরাজ করছে এবং তাদের বিমান, নৌ ও স্থল বাহিনীর সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প আরও বলেন, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ 'হরমুজ প্রণালি' বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় এখন সেখান দিয়ে সর্বাধিক তেল পরিবহন হচ্ছে।
একই অনুষ্ঠানে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে ঐতিহাসিক জয় হিসেবে অভিহিত করে ট্রাম্প জানান:
আফগানিস্তান থেকে বিশৃঙ্খল সেনা প্রত্যাহারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরাকের ক্ষেত্রে কোনো জীবনহানি বা সরঞ্জাম ফেলে আসার মতো ঘটনা ঘটেনি।
এসআর