সৌদি আরবের নিরাপত্তায় যৌথ সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
নিউইয়র্কে জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী মিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অংশ নেন।
বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা এবং তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এর অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক নেতৃত্বকে নিয়ে বৈঠকের প্রস্তুতির বিষয়টিও উঠে আসে।
এসআর