সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকলেও লোহিত
সাগরসহ সংশ্লিষ্ট অঞ্চলে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের বরাতে বিষয়টি জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা ০.৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩.০৬ ডলারে নেমে আসে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৯ সেন্ট বা ০.৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯.৪১ ডলারে স্থির হয়।
এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সৌদির জাতীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সকল ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
এসআর