[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩

আমেরিকায় রাশিয়া-ইরান নিষেধাজ্ঞা আইন পাস: ভারতসহ ১০ দেশে ১০০% শুল্কের ঝুঁকি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৩ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়েছে ‘স্যাঙ্কশনিং

 রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’ বা ‘রাশিয়া-ইরান নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন’। নতুন এই বিলটি অনুমোদিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ভারতসহ বিশ্বের ১০টি দেশ এখন ১০০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্কের মুখে পড়েছে। এই তালিকায় থাকা বাকি দেশগুলো হলো— চীন, হাঙ্গেরি, আজারবাইজান, তুরস্ক, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।

​গত বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি ভোটাভুটির জন্য পেশ করা হয়। ৪৩৫ সদস্যের পরিষদে মোট ৪২১ জন প্রতিনিধি ভোট প্রদান করেন, যার মধ্যে ২৬২ জন প্রস্তাবের পক্ষে এবং ১৫৯ জন বিপক্ষে অবস্থান নেন। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এটি আগেই অনুমোদিত হয়েছিল।

নিম্নকক্ষে চূড়ান্ত পাসের পর এখন আইনটি কার্যকর করার উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউক্রেনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মূলত এই আলোচিত আইনের মূল রূপকার।

এসআর

সম্পর্কিত খবর