[email protected] বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩

বিশ্ববাজারে টানা চার দিন বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৪ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র রূপ নেওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো

 বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা চালানোয় এবং ওয়াশিংটন-তেহরান সংঘাত বিস্তৃত হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

​আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১.৬ শতাংশ (১.৫৭ ডলার) বেড়ে প্রতি ব্যারেল ৯৯.৪৯ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১.৭২ শতাংশ (১.৬০ ডলার) বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৪.৬৩ ডলারে দাঁড়ায়। আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলমান উত্তপ্ত পরিস্থিতি বজায় থাকলে তেলের দাম খুব দ্রুতই ১০০ ডলারের কোটা পার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর