[email protected] বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:০০ এএম

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী পর্বে শপথ নেন তিনি।

নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান।

বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক ফোরাম হিসেবে পরিচিত সাধারণ পরিষদের অধিবেশনে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময় রাত ৯টায় সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী কার্যক্রম শুরু হয়।

ওই অধিবেশনেই ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান শপথ নেন।

শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তার।

এসআর

সম্পর্কিত খবর