ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠানস্থল থেকে ভুয়া পরিচয়পত্র
এবং একটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার শহরের বিকেসি এলাকার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তাঁদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেলে পুলিশ তাঁদের আটক করে।
পুলিশ জানায়, ২৪ বছর বয়সী রোহান পারেক নামের এক ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ভুয়া কর্মকর্তা পরিচয়ে তাঁর দেহরক্ষীকে নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করছিলেন। তল্লাশির সময় তাঁর দেহরক্ষীর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে এই ধরণের অনুপ্রবেশের চেষ্টার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখতে দুই যুবককে বর্তমানে নিবিড় জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই পুলিশ।
এসআর