[email protected] রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩

ভারতে লরির সাথে ধাক্কায় তামিলনাড়ুর ৮ শিক্ষার্থী নিহত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৪ এএম

সংগৃহীত ছবি

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলার কৈপামঙ্গলম এলাকার পানাম্বিকুন্নুতে এক

 মারাত্মক সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। নিহত সকলে পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিক তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

​শুক্রবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকেগামী শিক্ষার্থীদের গাড়িটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় গাড়িতে থাকা আটজন যাত্রীই ঘটনাস্থলে মারা যান।

​ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং পুলিশ দল যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর হওয়ায় নিহতদের পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

এসআর

সম্পর্কিত খবর