[email protected] শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩

সৌদি আরবে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে মার্কিন সরকারের সবুজ সংকেত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৯ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি মার্কিন ডলার মূল্যমানের আধুনিক অস্ত্র ও সামরিক

 সরঞ্জাম বিক্রির বিষয়ে অনুমোদন প্রদান করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

​পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে, এই চুক্তির আওতায় সৌদি আরবকে প্রধান মার্কিন সরবরাহকারী প্রতিষ্ঠান 'বোয়িং' থেকে প্রায় ৫০০ কোটি ডলারের জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ (জেডিএএম-ইআর) দেওয়া হবে। এর পাশাপাশি, হানিওয়েল প্রতিষ্ঠানের নির্মিত ৭৫ কোটি ডলার মূল্যের এজিটি-১৫০০ ইঞ্জিন সরবরাহের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

​মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি পাওয়ার ফলে সৌদি আরবের নিজস্ব ভূখণ্ডের সুরক্ষা জোরদার হবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে।

একইসাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্রদের সামরিক অবকাঠামোর সঙ্গে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সামঞ্জস্য বৃদ্ধি পাবে। ন্যাটোর বাইরে থাকা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক অংশীদার হিসেবে সৌদি আরবের সার্বিক নিরাপত্তা সুসংহত করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করাই এই প্রতিরক্ষা চুক্তির মূল উদ্দেশ্য।

এসআর

সম্পর্কিত খবর