[email protected] রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩

নেপালে বিপর্যয়ের পর সিকিমে ৪০টি হিমবাহ হ্রদ নিয়ে বড় ধরনের বন্যার আশঙ্কা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

ভারতের পাহাড়ি রাজ্য সিকিমে ভূ-উপগ্রহ ও আধুনিক প্রযুক্তির পর্যবেক্ষণে ৪০টি হিমবাহ

 হ্রদকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে ১৬টি হ্রদের পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে, প্রাকৃতিক বাঁধ ভেঙে সিকিমে নেপালের চেয়েও বড় মহাবিপর্যয় ও আকস্মিক বন্যা ঘটতে পারে।

বৈশ্বিক তাপমাত্রা বাড়ায় হিমালয়ের বরফ দ্রুত গলে এসব হ্রদে পানির চাপ বাড়ছে, যা ভূমিধস, ভূমিকম্প বা অতিরিক্ত পানির প্রভাবে যেকোনো মুহূর্তে ফেটে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

​সিকিমে এই আতঙ্কের মূলে রয়েছে ২০২৩ সালের অক্টোবরের স্মৃতি, যখন একটি বরফ হ্রদ ফেটে আকস্মিক বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু হয় এবং একটি বাঁধ ধ্বংস হয়ে যায়। সম্প্রতি নেপাল সীমান্তেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতি সামলাতে রাজ্য সরকার সবচেয়ে বিপজ্জনক ‘শাকো ছা’ হ্রদসহ লোনাক ও গুরুডংমার হ্রদের পানি সাইফন, পাইপ বা সুরঙ্গ দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি নিচু এলাকার মানুষকে আগাম সতর্কবার্তা দিতে পাহাড়ে নতুন সেন্সর ও সাইরেন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর