[email protected] রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনার পক্ষে সমর্থন ও শুভকামনা জানালেন নেতানিয়াহু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ৮:৫৮ এএম

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও

 স্পেন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই হাইভোল্টেজ ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা ব্যক্ত করেন।

​বৈঠকে রাষ্ট্রদূত ওয়ানিশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে একটি বার্তা নেতানিয়াহুর কাছে পৌঁছে দেন। এর জবাবে মিলেইকে একজন 'প্রকৃত ও ঘনিষ্ঠ বন্ধু' হিসেবে আখ্যায়িত করে নেতানিয়াহু বলেন, ইসরাইল সব সময়ই আর্জেন্টিনার পাশে রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সমর্থন করে। একই সাথে তিনি ফাইনাল ম্যাচের জন্য আর্জেন্টিনার দলের প্রতি শুভকামনা জানান।

উল্লেখ্য, ইসরাইল ইস্যুতে স্পেনের মাদ্রিদ এবং আর্জেন্টিনার বুয়েনস আইরেসের রাজনৈতিক অবস্থানের ভিন্নতার কারণে এই ফাইনাল ম্যাচটিকে অনেকেই প্রতীকী গুরুত্বের সাথে দেখছেন। এছাড়া ম্যাচটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসিকে নিয়ে সমালোচনা এবং ইহুদিবিদ্বেষী বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও নজরে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর