[email protected] রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩

ইরানে টানা অষ্টম রাতের মতো মার্কিন হামলা; জর্ডানে ২ মার্কিন সেনা নিহত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ৮:৫২ এএম

সংগৃহীত ছবি

ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ

 বন্দরনগরী বন্দর আব্বাস এবং কাছাকাছি কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বাসিন্দাদের দাবি, দ্বীপটির কয়েকটি স্থানে হামলা হয়েছে এবং অন্তত ৩ থেকে ৫টি স্থানে আঘাত হেনেছে।

আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্রের আঘাত বা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের হামলার অকাট্য প্রমাণ পাওয়ার কথা জানাননি প্রাদেশিক কর্মকর্তারা। এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​এদিকে, জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার সময় অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুক্রবারের ওই হামলার পর থেকে আরও এক সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। হামলায় আহত চার মার্কিন সেনাকে জর্ডানের হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং সামান্য আহত বাকি সেনাসদস্যরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আবারও ডিউটিতে ফিরেছেন।

এসআর

সম্পর্কিত খবর